সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সাপের কামড়ে পর্যটক গুরুতর আহত

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ঝরনা। ছবি : কালবেলা
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ঝরনা। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের মায়াবী ঝরনায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ সানাউল্লাহ নামে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত পর্যটক চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের নাইমুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ট্যুরিষ্ট পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ সানাউল্লাহ বুধবার (২৬ জুন) সকালে বন্ধুদের সঙ্গে জাফলং ভ্রমণে আসে। দুপুরের দিকে তারা জাফলংয়ের অন্যতম স্থান পিয়ানের মায়াবী ঝরনায় যায়। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মায়াবী ঝরনার উপরে উঠে তারা।

এ সময় বিষাক্ত সাপ সানাউল্লাহর পা কামড়ে ধরে। পরে সানাউল্লাহ সাপটিকে ছাড়িয়ে ঝরনার নিচে এসে অসুস্থ হয়ে পড়লে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডা. দ্রুত আহত পর্যটকের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সে আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানা যায়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ। তিনি বলেন, ঝরনার অতিরিক্ত উপরে না ওঠার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মাইকিং করে পর্যটকদের নিরুৎসাহিত করছে এবং সতর্কতার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একাধিক বিলবোর্ড স্থাপন করা আছে। এরপরও অনেক পর্যটক অতি উৎসাহিত হয়ে ঝরনার একেবারে উপরের দিকে উঠতে চায়। এতে করে মাঝে মধ্যে অনাকাঙ্খিত কিছু দুর্ঘটনা ঘটে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা, আর বিলম্ব করবেন না: আসিফ নজরুল

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

ফিফার পক্ষপাতিত্বের ইস্যুতে এবার মুখ খুললেন স্কালোনি

মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার খেলা দেখার টিকিট 

১০

জুলাই আন্দোলনে আহতদের পাশে ছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী

১১

যে ৫ লক্ষণ দেখেই বুঝতে পারবেন মাছ তাজা কি না

১২

পাটগ্রাম সীমান্তে ৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা

১৩

পেশাগত নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের মানববন্ধন

১৪

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সাইবার হামলা, সন্দেহের তীর ‘মিশরীয়’ হ্যাকারদের দিকে

১৫

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

১৬

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরল কিশোর জিহাদ

১৭

ফুটবলকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার

১৮

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য নির্ধারণ ও পোল্ট্রি খামারিদের ডিজিটাল ডাটাবেজ চালুর দাবি 

১৯

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

২০
X