কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগে ৭৯ কোটি টাকা বরাদ্দ বেড়েছে

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে। আইন ও বিচার বিভাগের জন্য দুই হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে।

সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা। সে হিসেবে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চাইতে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।

২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল এক হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয় এক হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে সেটি হয় ২৩৬ কোটি টাকা।

চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা। বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। আবার গত অর্থ বছরে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল এক হাজার ৯২৪ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি হয় এক হাজার ৭৫৩ কোটি টাকা। একই অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য বাজেটে বরাদ্দ ছিল ২৩০ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে সেটি হয় ২০৯ কোটি টাকার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১০

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১১

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৩

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৫

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৬

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৭

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৮

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৯

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

২০
X