কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

জিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা আত্মসাৎ

প্রতারক চক্রের সদস্য আল আমিনকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি : কালবেলা
প্রতারক চক্রের সদস্য আল আমিনকে গ্রেপ্তার করে সিআইডি। ছবি : কালবেলা

জিনের মাধ্যমে গর্ভধারণের প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগী নারীর কাছ থেকে অনলাইনে প্রতারণা করে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্র।

এমন অভিযোগ পেয়ে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকা থেকে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার প্রতারকের নাম আলামিন মিয়া (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের মো. আরজু মিয়ার ছেলে।

সিআইডি জানায়, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে ‘জিনের মাধ্যমে কবিরাজি চিকিৎসার দ্বারা সন্তান ধারণ সম্ভব’, এমন তথ্য দেখতে পান তিনি। পরে অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে ‘আসর বসানো’, ‘জিন ভোগ দেওয়া’, ‘চিকিৎসা খরচ’ ইত্যাদি বলে প্রলোভন দেখায়।

শান্তা চক্রটির ফাঁদে পা দেন। পরে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। একসময় আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে প্রতারকরা। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং জিনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জিন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়।

একসময় ভুক্তভোগী শান্তা প্রতারিত হয়েছেন বলে বিষয়টি বুঝতে পারেন। এরপর গত ১৮ ডিসেম্বর লালবাগ থানায় মামলা করেন।

মামলাটির দায়িত্বভার পায় সিআইডি সাইবার পুলিশ সেন্টার। এরপর তারা তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X