কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার পাসপোর্টের হিসাব রক্ষক

দুদকের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ফারুক আহমেদ। ছবি : কালবেলা
দুদকের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ফারুক আহমেদ। ছবি : কালবেলা

ঘুষ নেওয়ার সময়ে দুদকের অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ফারুক আহমেদ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আসে দুদকে। পরে দুদকের ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয় ফাঁদ পেতে ঘুষ লেনদেনের ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করে।

দুদক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর ২০২৪ তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফি’র অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয় মিরানা মাহজাবিন সরকার পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

এই পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন দেয়। তারপর মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষ ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজি। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X