কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দিনের বেলা চুরি, রাতে মাদকসেবী!

রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীতে চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই দিনের বেলা চুরি করে, আর রাতে সেই চুরির টাকা দিয়ে মাদক সেবন করে। গ্রেপ্তার ৩ জন হলেন, মো. সবুজ সিকদার (৩১), মো. মেহেদী (৩২) ও আশরাফুল হায়দার চৌধুরী (৪১)। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার সবুজ ও মেহেদী চিহ্নিত চোর। সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি, মেহেদীর বিরুদ্ধে ৫টি ও আশরাফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এই তিন জনসহ তাদের ৫ জনের একটি দল আছে। তারা মূলত সন্ধ্যার পরে মাদক সেবন করে। এই মাদকের টাকা জোগাড় করতেই তারা দিনের বেলা চুরি করে। তারা জানায়, মাসে একবার চুরি করে, আর চুরি করা টাকায় পুরো মাসে মাদক সেবন করে। টাকা শেষ হয়ে গেলে আবারও চুরি করে। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছে।

গত ১৫ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকায় একটি বাসায় চুরি করেন তারা। বাসা থেকে নগদ প্রায় তিন লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সবুজ, মেহেদীদের শনাক্ত করা হয়। গতকাল বিকেল এবং রাতে মিরপুর এবং সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

১০

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

১১

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১২

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৩

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১৪

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৬

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৭

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৮

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

২০
X