মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘টকিং টাইটান্স ৩.০’ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘টকিং টাইটান্স ৩.০’ ফাইনাল রাউন্ডে প্রতিযোগীরা। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘টকিং টাইটান্স ৩.০’ ফাইনাল রাউন্ডে প্রতিযোগীরা। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘টকিং টাইটান্স ৩.০’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩-২৪ মে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের নাটমণ্ডপে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বর্তমানের শিক্ষার্থীরা শুধু প্রথাগত শিক্ষায় নয়, নেতৃত্ব ও তথ্যপ্রযুক্তি দক্ষতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের কো-কারিকুলাম এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তরুণদের আত্মপ্রকাশের সুযোগ করে দেয়, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়- পাবলিক স্পিকিং (বাংলা), পাবলিক স্পিকিং (ইংরেজি) এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। ২৩ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি রাউন্ড এবং আজ ২৪ মে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার তিনটি বিভাগেই বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা।

পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে বিচারক ছিলেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রুবেল আনসার। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগের বিচারকের দায়িত্ব পালন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। প্রেজেন্টেশন বিভাগের বিচারক ছিলেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর মোসা. শেহরিশ খান।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিশেষ আকর্ষণ হিসেবে একটি সেশন নেয় জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার, লেখক ও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। সংক্ষিপ্ত সেশন শেষে তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এতে পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন- মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রহমান তুলি এবং রানারআপ হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিয়া ইসলাম মিম। পাবলিক স্পিকিং (ইংরেজি) বিভাগে চ্যাম্পিয়ন হন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালিহা আনজুম এবং রানারআপ হন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা জাহান। প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোকাররম হোসাইন এবং রানারআপ হয়েছেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিয়া ওয়াহিদ নির্ঝর।

আয়োজক রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘টকিং টাইটান্স’ প্রতিযোগিতা প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে এই আয়োজন কার্যকর ভূমিকা রাখছে বলে আয়োজকরা মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X