জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চবি-বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

জবি শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা
জবি শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির নেতারা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের হামলার ঘটনাও উদ্বেগজনক। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ৫ আগস্টের আগের পরিস্থিতির পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। সমাজে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এসব হামলার সুষ্ঠু বিচার করতে হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, নূরের ওপর হামলার ঘটনায় একজন লাল টি-শার্ট পরা পুলিশের কনস্টেবলকে যেভাবে দেখা গেছে, তা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার করতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, আমাদের দুটি যৌক্তিক দাবি আছে—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল হামিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুব উসমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X