কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?

ডাকসু নির্বাচন ঘিরে কবে থেকে বন্ধ হচ্ছে ঢাবির প্রবেশপথ?

দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু) অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন ঘিরে আগামী ৮-১০ সেপ্টেম্বরের মধ্যে ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের যেসব সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নয় কিন্তু ক্যাম্পাসের ভেতরে থাকেন, তাদের জরুরি প্রয়োজনে আসা-যাওয়া এ জন্য প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

প্রবেশাধিকার সংরক্ষিত থাকার সময়টাতে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্যকোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বৈধ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও এ সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। ক্ষমতার পালাবদলের পর এবারের নির্বাচন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X