নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের হামলায় নোবিপ্রবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকায় দুর্বৃত্তের হামলায় হাসপাতালে ভর্তি হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী। আহত শামীম আহমেদ বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী তার মেয়ে বন্ধুদের নিয়ে মাইজদী শহরের হাউজিং এলাকায় বাসা ভাড়ার খোঁজে বের হয়। এ সময় স্থানীয় কিছু বখাটে যুবক শিক্ষার্থীদের পিছু নেয়। তারা মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে শামীম এসবের প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ৬-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত শামীমকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, নোবিপ্রবির এ শিক্ষার্থীর হাতে ও পায়ে জখম রয়েছে। তার হাতের একটি আঙুল ভেঙে গেছে । চিকিৎসার জন্য অপারেশন প্রয়োজন। আমরা এরই মধ্যে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা নোয়াখালীতে উচ্চশিক্ষার জন্য আসে। তাদের ওপর এমন হামলা মোটেও কাম্য নয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি সহায়তা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X