কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির ফরম পূরণের ফি নির্ধারণ করে দিল শিক্ষা বোর্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম অনলাইনে পূরণ ও প্রয়োজনীয় ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিভাগের ফরম পূরণের ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর দেওয়া হবে। ওই সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

এতে বলা হয়, এসএসসির ফরম পূরণে বিজ্ঞানবিভাগের পরীক্ষার্থীদের লাগবে ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষার প্রত্যেক পরীক্ষার্থীর জন্য লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। মানবিক বিভাগের জন্য পরীক্ষার্থী প্রতি লাগবে ২ হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৬ অক্টোবর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে হবে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর। বিলম্ব ফিসহ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বরের মধ্যে।

পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X