বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন : মল্লিকা

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ছবি : সংগৃহীত

একটা সময় প্রায় প্রতিদিনই শোবিজ নিউজের শিরোনাম হতেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এমনকি এই নায়িকার অভিনীত বেশ কিছু দৃশ্য দর্শকের স্মৃতিতে এখনো টাটকা।

ইমরান হাশমির সঙ্গে মল্লিকার উষ্ণ গানগুলো একটা সময় মাতিয়ে রাখত গানপ্রেমীদের। এখনো তুমুল শ্রোতাপ্রিয় সেগুলো। তবে এত জনপ্রিয়তার পরও এখন আর সেভাবে বড় পর্দায় দেখা যায় না মল্লিকাকে। তবে মল্লিকা ভক্তদের জন্য সুখবর হলো আবারও সিনেমায় ফিরছেন তিনি।

দুই দশক পর আবারও হিন্দি সিনেমায় ফিরছেন মল্লিকা শেরাওয়াত। ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবিতে এক আধুনিক নারীর চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি বড় পর্দায় আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে বলে জানা গেছে। তবে এর আগেই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন মল্লিকা। এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ এনেছেন তিনি। দুবাইয়ে একটি সিনেমার শুটিংয়ে তার এ অভিজ্ঞতা হয়েছিল বলে জানিয়েছেন। ছবিতে ছিলেন প্রথম সারির বেশ কজন তারকা।

ওই সাক্ষাৎকারে মল্লিকা বলেন, দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। বেশ কজন বড় তারকা ছিলেন সিনেমায়। হোটেলে দৈনিক রাত ১২টায় আমার ঘরে এসে কড়া নাড়তেন সিনেমার নায়ক। এত জোরে কড়া নাড়তেন যে আমি ভাবতাম দরজাটা বোধহয় ভেঙেই গেল। নায়ক আমার শোবার ঘরে আসতে চাইতেন। আমি জানতাম- এটা আমি কখনোই হতে দেব না। এরপর ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।

এমন অভিযোগ আনলেও ওই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা। অভিনেত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেমার বর্ণনা শুনে নেটিজেনরা অনুমান করছেন, মল্লিকা হয়তো ২০০৭ সালের সিনেমা ‘ওয়েলকাম’-এর কথা বলেছেন। দুবাইতে এই ছবির শুটিং হয়েছিল। সিনেমায় মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটিজেনদের প্রশ্ন, অভিনেত্রী কি অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X