বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

মেটা এআইয়ের ভয়েস আইকন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন I ছবি: সংগৃহীত

একসময় বলিউডে ‘উচ্চারণটা ঠিক নয়, কণ্ঠস্বরটা নায়িকার মতো নয়’ ঠাট্টা-বিদ্রুপ সহ্য করেছিলেন দীপিকা পাড়ুকোন। অথচ আজ সেই কণ্ঠস্বরই ছড়িয়ে পড়ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—সবখানেই শোনা যাচ্ছে তার কণ্ঠস্বর। কারণ, মেটা এআইয়ের নতুন ভয়েস আইকন এখন দীপিকা নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেছেন এক নতুন ভূমিকায়। মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মেটা এআই ব্যবহারকারীরা শুনবেন দীপিকার কণ্ঠেই উত্তর!

নিজের নতুন যাত্রার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অধ্যায়। এমন এক যাত্রা যেখানে প্রযুক্তি ও মানবিকতার মিশেল ঘটবে।’

তবে এখানেই থেমে থাকেননি তিনি। এক সাক্ষাৎকারে পুরোনো দিনগুলোর কথা তুলে ধরে বলেন, ‘এই মুহূর্তে আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমার শুরুটা হয়েছিল প্রচণ্ড ঠাট্টা আর তুচ্ছতাচ্ছিল্যের মধ্যে দিয়ে। আমার উচ্চারণ, আমার কণ্ঠস্বর—সবকিছু নিয়েই হাসাহাসি হতো। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেকে প্রমাণ করেছি। এসব কিছু অর্জন করতে হয়েছে নীরবে, লড়াই করে।’

আজ দীপিকা শুধু বলিউডের সফল অভিনেত্রীই নন, বরং নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক। ৫০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক তিনি, পারিশ্রমিকের দিক থেকে পুরুষ সহ-অভিনেতাদের সমকক্ষ, এমনকি ইন্ডাস্ট্রিতে সমান সুযোগের দাবিতেও তিনি সোচ্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X