বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

১৬ বছরের ক্যারিয়ারে হিট সিনেমা মাত্র ৬টি

বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
১৬ বছরের ক্যারিয়ারে হিট সিনেমা মাত্র ৬টি

বলিউড অভিনেতা রণবীর কাপুর। ২০০৭ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বি-টাউনে পা রাখেন তিনি। ইন্ডাস্ট্রিতে ১৬ বছরে এখন অবধি মুক্তি পেয়েছে তার ২১টি সিনেমা। যার মধ্যে বক্স অফিসে সফলতা পেয়েছে মাত্র ৬টি সিনেমা। খবর : কুইমুই

রণবীরের ‘সাওয়ারিয়া’ মুক্তি পায় ২০০৭ সালের নভেম্বরের ৯ তারিখ। সিনেমাটি বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে। তবে রণবীর তার অভিনয়ের মাধ্যমে জানান দেন, তিনি লম্বা সময়ের জন্য বলিউডে এসেছেন।

এরপর ‘বাচনা এ হাসিনো’, ‘রকেট সিং’ ও ওয়েকআপ সেডের মতো ড্রামা ধাঁচের সিনেমা উপহার দিলেও সফলতার কাঙ্ক্ষিত দেখা পাচ্ছিলেন না তিনি।

রণবীরের কাছে এরপর সুযোগ আসে নির্মাতা প্রকাশ ঝাঁর ‘রাজনীতি’ সিনেমায় অভিনয় করার। পাল্টে যায় টানা ব্যর্থতার পাশা। দেখা দেয় সফলতা। শুরু হয় এগিয়ে যাওয়া। পরে আর তাকাতে হয়নি পেছনে ফিরে।

রনবীর কাপুর এখন অবধি মোট ২১টি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে সফলতা পেয়েছে মাত্র ৬টি সিনেমা। সফলতার তালিকায় থাকা সিনেমাগুলো হলো- ‘রাজনীতি’, ‘রকস্টার’, ‘বারফি’, ‘সাঞ্জু’ ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান–শিবা’ ও ‘অ্যানিমেল’। এই ৬ সিনেমা দিয়েই তিনি বক্স অফিস থেকে তুলে নিয়েছেন প্রায় আড়াই হাজার কোটি রুপির বেশি অর্থ।

নিজের প্রতিটি সিনেমাতেই রণবীর দেখিয়েছেন অভিনয়ের দক্ষতা। সেই ধারাবাহিকতায় তিনি এখন বি-টাউনের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের তালিকায় রয়েছেন ৬ নম্বরে। এই তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X