কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

হবু স্ত্রীকে প্রকাশ্যে আনলেন তাহসান

স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান খান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান আর রোজা আহমেদের একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ভক্তরা ধরেই নিয়েছিলেন বিয়ে করেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। এ নিয়ে তাহসান নীরব ছিলেন, সরাসরি কোনো কথাও বলেননি তিনি।

তবে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন নিজের গানের কয়েকটি লাইন।

তাহসান খান লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

কথাগুলো ‘সেই তুমি কে?’ গান থেকে নিয়েছেন তাহসান। নিজের লেখা এই গান রিলিজ হয়েছিল ২০২২ সালে।

পোস্টে বিয়ে বা বাগদান নিয়ে বিস্তারিত কিছু না বললেও বধূ সাজে রোজার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের জানান দিয়েছেন যে ঘটনা সত্যি হতে যাচ্ছে। রোজার আঁচলে বাঁধা পড়ছেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স নেন। পরে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোজা আহমেদ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

এদিকে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামে এক কন্যাসন্তান।

হঠাৎ ২০১৭ সালের ৪ অক্টোবর তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X