কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

শরীর যথেষ্ট ফাইবার পাচ্ছে কিনা বুঝবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শরীর সুস্থ রাখতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত আঁশ বা ফাইবার থাকা খুবই জরুরি। কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, রক্তচাপ, ডায়াবেটিস বা হজমের গণ্ডগোল— এসব সমস্যার পেছনে একটা বড় কারণ হতে পারে আঁশের ঘাটতি।

অনেকেই জানেন যে আঁশ দরকারি, কিন্তু ঠিক কতটা খাওয়া উচিত বা কোন খাবারে কতটুকু আঁশ আছে— সে ধারণা নেই।

আরও পড়ুন : হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

আরও পড়ুন : ভাত-ভর্তা প্রিয় বাঙালিদের জন্য ১১ পদের রেসিপি

চলুন সহজভাবে জেনে নিই, কতটা আঁশ দরকার, কোন খাবারে আঁশ বেশি থাকে, আর আপনার শরীর কি যথেষ্ট আঁশ পাচ্ছে কি না, সেটা কীভাবে বুঝবেন।

প্রতিদিন কতটা আঁশ প্রয়োজন?

পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ২৫-৩০ গ্রাম আঁশ খাওয়া উচিত।

তবে বয়স, লিঙ্গ এবং কত ক্যালোরি খাচ্ছেন— এসব বিষয়েও এই চাহিদা একটু-আধটু ভিন্ন হতে পারে। অতিরিক্ত আঁশ খেলেও হঠাৎ করে পেটে গ্যাস, ব্যথা বা হজমে সমস্যা হতে পারে। তাই ভারসাম্য রেখে খাওয়া জরুরি।

শরীরে আঁশের ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে

- নিয়মিত কোষ্ঠকাঠিন্য

- হজমে সমস্যা বা পেটে গ্যাস

- সবসময় খিদে খিদে লাগে

- ওজন সহজে বাড়ে

- চামড়া অনুজ্জ্বল লাগে

- ব্লাড সুগার ওঠানামা করে

- লম্বা সময় পেট পরিষ্কার না হওয়া

কোন খাবারে বেশি আঁশ পাওয়া যায়?

ফল ও সবজি

সব ধরনের ফল ও সবজিই ফাইবারের ভালো উৎস। তবে পুরো ফল খাওয়া জুসের চেয়ে অনেক বেশি উপকারী। খোসাসহ খাওয়া ফল ও গোটা সবজি খেলে আঁশের পরিমাণ বেশি থাকে।

শস্য জাতীয় খাবার

- লাল চাল বা ঢেঁকিছাঁটা চাল

- গমের আটা, বিশেষ করে পূর্ণ শস্য (whole grain)

- ওটস, যব (বার্লি)

ময়দা বা সাদা চালের বদলে এসব স্বাস্থ্যকর শস্য বেছে নিন।

বাদাম

আঁশের ভালো উৎস হলেও বাদামে ফ্যাটও থাকে। তাই দিনে এক মুঠো বা ৩০ গ্রাম বাদামই যথেষ্ট। অতিরিক্ত লবণ দেওয়া বাদাম না খাওয়াই ভালো।

ডাল ও ছোলা

সব ধরনের ডাল (মসুর, মুগ, খেসারি) ও ছোলা, মটর, বিন জাতীয় খাবারে প্রচুর আঁশ থাকে। এগুলো নিয়মিত খেলে হজম যেমন ভালো হয়, তেমনই রক্তে শর্করাও নিয়ন্ত্রণে থাকে।

শুধু পেট পরিষ্কার রাখার জন্য নয়— শরীরের সার্বিক সুস্থতার জন্য আঁশ খুব দরকার। প্রতিদিনের খাবারে যদি একটু সচেতন হয়ে ফল, সবজি, শস্য আর ডাল জাতীয় খাবার রাখেন— তাহলেই আপনি থাকবেন ফিট, হালকা আর রোগমুক্ত।

সূত্র : ইটিং ওয়েল

আরও পড়ুন : তরুণদের স্থূলতা কি বিপদের ইঙ্গিত

আরও পড়ুন : আলু খেয়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছেন কি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X