বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

পুরোনো ছবি
পুরোনো ছবি

সারাদেশের ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ শনিবার। জাতীয় এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলার পাঁচ উপজেলা ও সাভার পৌরসভার ৫ লাখ ৩৩ হাজার ৪৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে।

শনিবার (০১ জুন) সকাল ৮টা থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে বলে জানা গেছে।

এর আগে সিভিল সার্জন ডা. বিপুল কান্তি বিশ্বাস জানান, পাঁচ উপজেলা ও একটি পৌরসভায় এক হাজার ৭৪৩টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র রয়েছে। এছাড়াও অস্থায়ী কেন্দ্র আছে আরও এক হাজার ৬১৮টি। সেইসঙ্গে অতিরিক্ত কেন্দ্র তৈরি করা হয়েছে আরও ১২৬টি। এসব কেন্দ্রে শনিবার এক যোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম পরিচালনায় তিন হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক ও ২৩৪ জন স্বাস্থ্যকর্মী দিনব্যাপী কাজ করবেন।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতগুলো কেন্দ্র সক্রিয় থাকার পরেও কোনো শিশু যেন বাদ না পড়ে এ জন্য জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও নদী ঘাটে অস্থায়ী টিম কাজ করবে।

সভায় আরও বক্তব্য রাখের জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবির, মেডিকেল অফিসার ডা. কাজী মো. ওমর ফারুক। অনুষ্ঠানে মূল তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নূরেন মুবাশ্শিরা প্রভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X