কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

কী আছে আজ আপনার ভাগ্যে, জানুন রাশিফলে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের দিনের রাশিফল-

মেষ রাশি : খরচটি বুঝেশুনে করুন। সামনে অনেক বড় খরচের খাত অপেক্ষা করছে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। হঠাৎ পাওয়া সুখবর নতুন স্বপ্ন দেখাবে।

বৃষ রাশি : অতিথি সমাগম হবে বাড়িতে। আজ ভাইবোনরা আপনার কাছে আর্থিক সহায়তা চাইতে পারে। স্ত্রী এবং বাচ্চাদের পরীক্ষার ভয়ে বিচলিত হতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে।

মিথুন রাশি : কাছের মানুষের কথায় ব্যথিত হতে পারেন। প্রেমজীবনে ঝড় আসতে পারে। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গী আজ অত্যন্ত সহায়ক হবে।

কর্কট রাশি : দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। দুঃসময়ে স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। ভালোবাসা আজ অত্যন্ত সুখের হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার পক্ষে থাকবে।

সিংহ : সফরের মাধ্যমে ক্লান্ত হয়ে পড়বেন। আজকের দিনে শরীর সুস্থই থাকবে এই রাশির ব্যক্তিদের। নতুন পরিকল্পনার বিষয়ে সঙ্গীদের অনেক উৎসাহ পাবেন। পরিচিত মানুষের মাধ্যমে আয়ের উৎস বাড়ার সম্ভাবনা আছে।

কন্যা : অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যা সুখকর হবে। আপনার উদারতার সুযোগ সন্তানদের নিতে দেবেন না। ভাইবোনদের থেকে অনেক সুবিধা পেতে পারেন আজ।

তুলা : সারাদিন কাজে ব্যস্ত থাকবেন। চারপাশের মানুষের ওপর অনেক কারণে দাবি দেখাতে পারেন। পারিবারিক সময় ও স্বাস্থ্য ভালো কাটবে। অজানা উৎস থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

বৃশ্চিক : পরিবারের লোকেদের হতাশ করা ঠিক নয়, তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। দীর্ঘ ভ্রমণের ফলেও শরীর খারাপ হবে না। পরিবার ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করবেন। তবে ব্যস্ততার মাঝেও ক্লান্তি ঠিক সামলে নিতে পারবেন।

ধনু : বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। অভাবি ব্যক্তিকে ঋণ দিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। পরিবারের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে আজ। কাউকে টাকা ধার দেয়া থেকে বিরত থাকুন।

মকর : আজকের দিনে এই রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সফলতা পাবেন। সাফল্যের মাঝে ধৈর্য ধরুন, অধৈর্য হবেন না। আপনার মিষ্টি স্বভাব অনেক বন্ধু তৈরি করবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

কুম্ভ : বন্ধুদের সঙ্গে প্রয়োজনের বেশি সময় কাটালে সমস্যায় পড়বেন। আবেগ নিয়ন্ত্রণ করে ভয় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। বাড়িতে উৎসবের পরিস্থিতি তৈরি হবে। অর্থ ব্যয় এবং সঞ্চয়ের বিষয়ে পরিবারের বড়দের থেকে পরামর্শ নিন।

মীন : অতীত জীবনের কেউ আজকের দিনে দেখা করতে পারেন, যা স্মরণীয় মুহূর্তের সৃষ্টি করবে। অর্থ কোনদিকে ব্যয় হচ্ছে, তা খেয়াল রাখুন। আজকের দিনে বাইরে যাওয়ার জন্য সঙ্গী জোর করতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো আচরণ করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, এসএসসি পাসেই আবেদন

ইয়াবাসহ আটককে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজায় হাসপাতালেও ইসরায়েলের ড্রোন হামলা

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

১০

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৩

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১৬

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

২০
X