কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শীত আসার আগে নিতে হবে যেসব প্রস্তুতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত প্রকৃতির পাশাপাশি মানুষের জীবনেও পরিবর্তন আনে। বাহারি পোশাক নানা ধরনের খাবার আরও কত কি। উৎসবের মতো করে বরণ করে নেন শীতকে। তাই শীতে বরণ করতে নিতে হয় নানান প্রস্তুতি।

তাই শীত আসার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতি নেয়া প্রয়োজন। চলুন যেনে নেওয়া যাক সেসব ধাপসমূহ-

১. পোশাক: শীতে মানুষ বাহারি ধরনের পোশাক পরতে পছন্দ করে। শীতের তীব্রতা কমাতে গরম পোশাক যেমন সোয়েটার, জ্যাকেট, স্কার্ফ, মোজা ও উষ্ণ টুপি কত কিছুই না ব্যবহার করে। তাই শীতের পোশাকগুলো পরিষ্কার করে ফেলুন আগে ভাগেই। কারণ সারা বছর ব্যবহার না করার কারণে তাতে নানা ধরনের জীবাণু জন্ম নিতে পারে। এ ছাড়া বাসার গরম কম্বল, ব্ল্যাঙ্কেট এবং বিছানার চাদরও পরিষ্কার করে নিন।

২. ঘর পরিষ্কার: শীতের সময় ধুলাবালির পরিমাণ অনেকটা বেড়ে যায়। এই ধুলাবালির কারণে বাড়িঘর অপরিষ্কার হতে সময় লাগে না। শুধু তাই নয়, ধুলোবালির মাধ্যমে জীবাণু ছড়িয়ে দেখা দিতে পারে নানা ধরণের অসুখও। তাই এসময় বাড়িঘর পরিষ্কার রাখাও সমান জরুরি। জানালা ও দরজায় ভারী পর্দা লাগাতে পারেন তাতে ঘরে ধুলাবালি কম প্রবেশ করবে। বাড়ির মেঝে, আসবাব, কার্পেট সব নিয়মিত পরিষ্কার করুন।

৩. ত্বকের যত্ন: শীতের সময় আলাদাভাবে ত্বকের যত্ন নিতে হবে। কারন শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তবে শীত আসার আগেই শীতের প্রভাব পড়তে থাকে আমাদের ত্বকে। তাই ত্বক ভালো রাখতে শীতের আগে বিভিন্ন প্রসাধনী সামগ্রী কিনে রাখা দরকার। ময়েশ্চারাইজিং ক্রিম, স্নো, পেট্রোলিয়াম জেলি, অলিভ অয়েল, বডি লোশন, লিপজেল, গ্লিসারিন, গোলাপজল ইত্যাদি কিনে হাতের কাছে রাখুন।

৪. শীতকালীন খাদ্যাভ্যাস: শীতে শীতকালীন সবজি বেশি পরিমানে খাওয়া দরকার। এতে নানাবিদ পুষ্টি থাকে তাছাড়া গরম খাবার, যেমন স্যুপ, স্টু, চা, এবং পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল খেতে হবে যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আদা চা এবং মধু-লেবুর পানীয়ও উপকারী হতে পারে।

৫. স্বাস্থ্য সচেতনতা: শীতের সময় সর্দি-কাশি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন হলে ফ্লু ভ্যাকসিন নিয়ে রাখুন। বাইরে থেকে ফিরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন এবং শীতজনিত রোগ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১০

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১১

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১২

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৩

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৪

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৫

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৬

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৭

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৮

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৯

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

২০
X