কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মোজা পরে ঘুমালে যেসব ক্ষতি হতে পারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শীতকাল চলছে। এ সময় ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক। তবে ঠান্ডা থেকে বাঁচতে উপায় হলো গরম কাপর। যেহেতু হাত ও পায়ে একটু বেশি ঠান্ডা লাগে সেজন্য হাত-পায়ে মোজা পরে থাকে অনেকেই। শীতে পা ঢাকা থাকলে পুরো শরীরই গরম থাকে।

তবে অনেকেই রাতে মোজা পরে ঘুমান। শীতের রাতে অনেকেই পা ঠান্ডা হয়ে যাওয়ার ভয়ে মোজা পরেই ঘুমিয়ে পড়েন। কিন্তু মোজা পরে ঘুমানো ভালো না কি খারাপ তা জানেন না অনেকেই। চলুন জেনে নেওয়া যাক মোজা পরে ঘুমালে কি হতে পারে-

১. রক্ত চলাচলে বাধা

রাতে মোজা পড়লে পায়ের সঙ্গে লেগে থাকে। এই ক্ষেত্রে রাতের দীর্ঘ একটা সময় আটসাট মোজা পরে ঘুমালে পায়ে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। যা শরীরের জন্য খুব বিপজ্জনক হতে পারে। তবে ঢিলেঢালা মোজা পরে ঘুমানোতে রক্ত সঞ্চালনে কোনো সমস্যা হয় না।

২. সংক্রমণ

রাতে মোজা পরলে তা অবশ্যই পরিষ্কার থাকতে হবে, না থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। মোজা থেকে দুর্গন্ধ বের হয়। আর এই মোজা পরে ঘুমালে ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি থাকে। এ ছাড়া নাইলন বা অন্যান্য উপাদান, যা ত্বকের সঙ্গে মানানসই নয়, সেগুলো দিয়ে তৈরি মোজা পরা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। অতএব, এমন মোজা বেছে নিতে হবে, যা ত্বকের সঙ্গে মানানসই।

৩. ঘুমের সমস্যা

রাতে মোজা পরার অভ্যাস না থাকলে কিংবা মোজার ‘ইলাস্টিক’ আটসাট হলে তা পরে থাকা অস্বস্তি তৈরি করতে পারে। আর সেই অস্বস্তি আপনার সারা রাতের ঘুমেও ব্যাঘাত ঘটাবে।

৪. শরীরের তাপমাত্রা বৃদ্ধি

বাতাস চলাচল করতে পারে না এমন কাপড়ের মোজা পরলে তা পায়ে অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করতে পারে। যা পক্ষান্তরে পুরো শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং অতিরিক্ত গরমের কারণ হতে পারে।

৫. পা ঘামা

মোজা পরে কম্বল জড়িয়ে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায় ফলে পা ঘামতে শুরু করে। এতে করে পায়ের আঙুলের চিপায় ফাঙ্গাস ইনফেকশন হওয়ার ভয় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১১

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১২

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৪

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৫

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৬

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৭

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৮

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৯

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

২০
X