কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের পরে বদহজম থেকে বাঁচার উপায়

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একমাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। উৎসবের এ দিনে সবার বাড়িতেই মজাদার নানা ধরনের খাবার তৈরি করা হয়। আত্মীয়তা এবং সম্প্রীতি রক্ষায় একে অন্যের বাড়িতে যাওয়া হয়, খাওয়া হয় বিভিন্ন ধরনের খাবার।

দীর্ঘদিন রোজা রাখার পরে হঠাৎ সারা দিন মুখরোচক নানা খাবার খাওয়ার ফলে হজমপ্রক্রিয়ায় তা প্রভাব ফেলতে পারে। যে কারণে ঈদের দিন বা এর পরে অনেকেরই বদ হজমের সমস্যা দেখা দেয়। তাই ঈদের পরে বদ হজম এড়াতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে।

আসুন জেনে নেওয়া যাক নিয়মগুলো সম্পর্কে-

পরিমিত খাবার গ্রহণ

ঈদের পরে বিভিন্ন ধরনের খাবার সামনে থাকলেও পরিমিত খেতে হবে। অনেকে লোভ সামলাতে না পেরে মজাদার খাবার বেশি পরিমাণে খেয়ে ফেলেন। এরপর সেসব খাবার পেটের ভেতরে গিয়ে গোলমাল সৃষ্টি করে। তাই মজার সব খাবার খেতে ইচ্ছা করলেও তা খেতে হবে অল্প। অল্প খেলে পেটের সমস্যা হবে না। এতে আপনার খাওয়ার সাধও মিটবে আবার বদ হজমও এড়ানো সম্ভব হবে।

হালকা খাবার খান

ঈদের পরে যতটা সম্ভব হালকা খাবার গ্রহণ করা উচিত। মজাদার এবং ভারী খাবার খাওয়ার জন্য সারা বছর তো রয়েছেই। তাই পেটের স্বাস্থ্য ঠিক রাখার জন্য দু-তিন দিন কিছুটা হালকা ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন। যেমন একবেলা পোলাও, কোর্মা খাবার পরের দুই বেলা সবজি, ছোট মাছ ইত্যাদি ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন।

এতে হজম ভালো হবে আবার আপনার শরীর সব ধরনের পুষ্টিও পাবে। মূল খাবারের সঙ্গে সালাদ, লেবু ইত্যাদি রাখার চেষ্টা করুন। এতে সুস্থ থাকা সহজ হবে।

হজমে সহায়ক খাবার খান

খাবারের সঙ্গে এমন খাবার খেতে হবে যেগুলো হজমে সহায়ক। যেমন খাবার খাওয়ার পরে এক কাপ টক দই, জিরা পানি অথবা বোরহানি খেতে পারেন। এ ধরনের খাবার হজমে সাহায্য করবে।

হজমে সহজ হবে মনে করে অনেকেই কোমল পানীয় পান করে থাকেন। এমনটা একেবারেই করা যাবে না। কারণ কোমল পানীয় সাময়িক স্বস্তি দিলেও পরবর্তীতে শরীরের ক্ষতি করতে পারে। পানীয়তে থাকা অতিরিক্ত চিনি শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই কোমল পানীয় এড়িয়ে চলা উচিত।

পর্যাপ্ত পানি পান করুন

এখন গরমের সময়। সারা মাস রোজা থাকার কারণে আমাদের শরীরে কিছুটা পানির ঘাটতি তৈরি হতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে মূল খাবার গ্রহণের মাঝে বেশি পানি পান করা যাবে না। পানি পান করতে হবে খাবার গ্রহণের আধা ঘণ্টা আগে বা পরে। এতে হজমে গোলমাল সৃষ্টির ভয় থাকবে না।

কারণ খাবারের সঙ্গে প্রচুর পানি পান করলে তা শরীরকে পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমপ্রক্রিয়াও ভালোভাবে কাজ করতে পারে না। পানি ছাড়াও ডাবের পানি, ফলের রস, আস্ত ফল ও স্যালাইন ইত্যাদি খেতে পারেন। এতেও উপকার পাবেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X