জবি প্রতিনিধি :
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের ওপর গুলি : অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করেন থানার এসআই সঞ্জয় কুমার দাস। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলার এহজার গ্রহণ করে প্রতিবেদন গ্রহণ করে তা দাখিলের জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন।

জানা যায়, মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জবি থেকে কয়েক হাজার আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন ও কবি নজরুল সরকারি কলেজের একজন কোটা আন্দোলনকারী মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়া চারজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যচের মার্কেটিং বিভাগের এর শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬ ব্যাচের এইচ এম নাসিম, পদার্থ বিজ্ঞান বিভাগের ১৮ ব্যাচের মেহেদী হাসান প্রোভা ও কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিব।

মামলার এজহারে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) সিএমএম কোর্টের মেইন গেইটের সামনে পাকা রাস্তা ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ঘটনাস্থলে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করে পথচারীসহ কতিপয় ব্যক্তিকে হত্যার উদ্দেশে মারপিট করে রক্তাক্ত জখমসহ গুলি করে। পলাতক অজ্ঞাতনামা দৃষ্কৃতকারীরা বেআইনিভাবে রাস্তা বন্ধ করে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পথচারীসহ কতিপয় ব্যক্তিকে হত্যার উদ্দেশে মারপিট করে জখম ও গুলি করেন। পার্কিং করা কতিপয় গাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধন করেন। মামলায় দণ্ডবিধি আইনের- ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪২৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় এ অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X