কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা 

রাজপথে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজপথে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে। ঢাকা ও ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়টি নজর রাখা হচ্ছে। এসময় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দাও জানান মিলার।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে আমরা যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করার নাগরিক অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আবার আহ্বান জানাই।

স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এসব কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমনপীড়ন অব্যাহত রয়েছে। আন্দোলনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন।

এসময় ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হামলার বিষয়টিও উঠে আসে।

মিলার বলেন, ‘আমি বলব, ঢাকায় শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়াকালে সংঘটিত সহিংসতার ওপর আমরা নজর রাখছি। পাশাপাশি বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো সহিংসতার ঘটনার নিন্দা জানাই আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X