কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১১:৩৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:০৪ এএম
অনলাইন সংস্করণ

কারফিউ শিথিলের সময় বাড়ল

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি। ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের নিরাপত্তা তল্লাশি। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলা নাশকতা পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় কারিফিউ শিথিলতার সময় বাড়িয়েছে সরকার। রোববার (২৮ জুলাই) থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

পাশাপাশি গাজীপুর এবং নারায়ণগঞ্জেও একই সময় পর্যন্ত শিথিল রাখা হবে কারফিউ। তবে অন্যান্য জেলায় জেলা প্রশাসকদের সিদ্ধান্তের ভিত্তিতে কারফিউয়ের শিথিলতার সময় নির্ধারণ করা হবে।

শনিবার (২৭ জুলাই) রাতে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চলেছে তার দ্বায়ভার আন্দোলনকারীদেরকেও নিতে হবে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ভর করে বিভিন্ন পক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুর্বৃত্তরা ঢুকে ভয়াবহ নাশকতা চালাতে থাকে। টানা ২০ জুলাই পর্যন্ত চলে নাশকতা। তা থামাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলির ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাত থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয়।

টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর বুধবার (২৪ জুলাই) ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

টানা তিন দিন সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলা হয়। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা ছিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কয়েকদিন বিরতি দিয়ে অফিস-আদালত খোলায় রাজধানীতে যানবহনের চাপ ছিল বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X