কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার। ছবি : কালবেলা
আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো. মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, ১টি হকিস্টিক, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড, ১টি হাতুড়ি, ২টি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

তিনি আরও জানান, গ্রেপ্তার মনিরুলের নিজের কোনো মোটরসাইকেল নেই, এমনকি সে মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার কাছ থেকে দুটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পুলিশের কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X