বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মমতার জন্য ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

শেখ হাসিনার উপহারের ১২০০ কেজি আম ২৪০টি কার্টনে করে পাঠানো হয়। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার উপহারের ১২০০ কেজি আম ২৪০টি কার্টনে করে পাঠানো হয়। ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ২৪০টি কার্টনে করে ১ হাজার ২০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের ‘নো ম্যানস ল্যান্ডে’ খালাসপ্রক্রিয়া সম্পন্ন হয়।

এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করেন দুই দেশের প্রতিনিধিরা।

বেনাপোল কাস্টম হাউসের উপকমিশনার তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল সোমবার দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর দিয়ে কলকাতায় উপহারের আম পাঠানো হয়।

এ সময় উপকমিশনার তানভীর আহমেদসহ বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পেট্রাপোল কাস্টম হাউস কর্তৃপক্ষের সহকারী কমিশনার গিরিধারী সারেঙ্গি সে সময় উপস্থিত ছিলেন।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি।

ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে সোনালি অধ্যায় পার হচ্ছে, তারই স্মারক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছাস্বরূপ আম উপহার পাঠালেন।

এ শুভেচ্ছা উপহারে দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X