কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচার দাবি ডিবেট ফর ডেমোক্রেসির

ডিবেট ফর ডেমোক্রেসির লোগো। ছবি : সংগৃহীত
ডিবেট ফর ডেমোক্রেসির লোগো। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও এর সঙ্গে জড়িতদের যথোপযুক্ত বিচার দাবি করেছে ডিবেট ফর ডেমোক্রেসি।

রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রেস বিজ্ঞপ্তিতে হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রিয় শিক্ষক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে তাকে হেনস্তাকারী ঘৃণিত অপরাধীদের অতি দ্রুত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘দুষ্কৃতকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুষ্কৃতকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরনের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X