কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

যে আশ্বাসে বাড়ি ফিরছেন মালয়েশিয়া যেতে না পারা আন্দোলনকারীরা

আন্দোলনরত মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকরা। ছবি : সংগৃহীত
আন্দোলনরত মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকরা। ছবি : সংগৃহীত

আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা আন্দোলন স্থগিত করে এখন বাড়ি ফিরে যাচ্ছেন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ৩টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন কারীদের উদ্দেশে মাইনুদ্দিন বাবু বলেন, প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে, তাদের পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

তিনি বলেন, স্যার আরও বলেছেন, যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি, তাদের এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদের পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদের বলেছেন উনাদের ওপর আশ্বাস রাখতে।

মাইনুদ্দিন বাবু বলেছেন, আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি, তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে সবার আগে আমাদের পাঠাবেন। আমরা বিশ্বাস করি তাদের কথা ও কাজে মিল পাব। সে জন্য তাদের আশ্বাসে আন্দোলন স্থগিত করে আমরা ঘরে ফিরে যাচ্ছি।

সহযোগিতা নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের মধ্যে যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার কোনোটাই হয়নি, তারা এজেন্সির কাছ থেকে টাকা ও পাসপোর্ট দেখে নেবেন। যদি তারা টাকা ও পাসপোর্ট না দেয়, তাহলে থানা পুলিশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নেবেন।

আন্দোলন স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা সরকারের আশ্বাস অনুযায়ী সুবিধা না পেলে আবারও রাস্তায় নামার হুমকি দেন।

এ বিষয়ে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেন, এখন সবকিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর। তারা যদি বলে ১৫ দিনের মধ্যে লোক নেবে, তাহলে আমরাও ১৫ দিনের মধ্যে পাঠাব।

বিড়ম্বনায় যাতে তৈরি না, সে বিষয়ে সচিব বলেন, রিক্রুটিং এজেন্সিগুলো থেকে টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সরকারি নীতি মেনে মালয়েশিয়া পাঠানোর পাশাপাশি নতুন করে অর্থ দেওয়ার বিড়ম্বনায় যাতে তৈরি না হয়, সে ব্যাপারেও আশ্বাস দেন তিনি।

২০১৪ সালে টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে পারেননি আন্দোলনরত প্রায় ১৮ হাজার কর্মী। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X