কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩২ নাম্বারে পানির নিচে কী পাওয়া গেল?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন বাড়ির বেজমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। কয়েক দিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা।

তবে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিল্ডিংয়ের বেজমেন্টে উৎসুক মানুষের ভিড়। নানা বয়সের নারী-পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বলেন, এখানে কী জানি পাওয়া গেছে, তাই দেখতে এসেছি।

এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে ‘আয়নাঘর’ আছে। এখানে পানির নিচে অনেক ঘর আছে, মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি, তবে এখনো দেখিনি।

ওই বিল্ডিংয়ের যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেখানে নেমে পানি সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক। তিনি পানির নিচে হাতিয়ে দেখেছেন বেশ কিছুক্ষণ। তবে কিছু না পেয়ে পরে উঠে যান।

যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলে বলেন, নিচে কিছু নাই, এটা লিফটের জন্য জায়গা করা বলে মনে হচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা।

সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে।

তবে দুপুরে এই পুরো বেজমেন্টে সরেজমিনে দেখা যায়, বেজমেন্টের প্রথম তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় পানি জমে আছে। এ পানির ভেতর অনেককেই কোনো কিছু খুঁজতে দেখা যায়। আবার কাউকে কাউকে বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেতেও দেখা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সেচের কাজ শেষ করেন দুপুর সাড়ে ১২টার দিকে। জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মী জানিয়েছেন, এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি।

সেচের কাজ শেষ করে দুপুর ১টা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করে।

এর আগে সকালে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছিলেন, নিচে যে পানি জমা আছে সে পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি ,অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না।

এই পানিটা এখানে এলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সে পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি। এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা।

কতদিন আগের পানি হতে পারে এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন, ভবনটা নতুন খুব বেশি দিন আগের পানি হবে না। পানিটা দেখে খুব বেশিদিন আগেরও মনে হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১০

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১১

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১২

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৩

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

১৪

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

১৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১৬

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

১৭

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

১৮

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৯

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

২০
X