কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোনো পদ-পদবির তালাশে নেই : রাষ্ট্রদূত মুশফিক

মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক কিছু সংবাদে নিজের নাম উঠে আসায় বিরক্তি ও বিব্রত বোধ করছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন।

ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত আনসারী লেখেন, ‘আমার কাজের প্রতি ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে আমার বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিকট বিনীত ও প্রীত। আবার আমাকে উপলক্ষ করে সাম্প্রতিক কিছু খবরে আমি কিছুটা বিব্রত ও বিরক্ত।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে আমি যে দায়িত্বে নিয়োজিত, তাতে আমি একাগ্র। আমি নতুন কোনো পদ-পদবির তালাশে নেই। আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালনে আমি সচেষ্ট; একই সঙ্গে আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ।’

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বর্তমানে মেক্সিকোসহ মধ্য আমেরিকার বেশ কয়েকটি দেশের দায়িত্ব পালন করছেন। কূটনীতিক হিসেবে তার ভূমিকা বিশেষ করে মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রশ্নে তার সক্রিয়তা আলোচিত।

ঢাকায় দীর্ঘ সময় দায়িত্ব পালন করে যাওয়া বাংলাদেশের বন্ধু মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচও সম্প্রতি এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেন, পররাষ্ট্র সচিব হিসেবে অ্যাম্বাসেডর সিয়ামের নিয়োগের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ জরুরি। আর এর একটি সুন্দর সমাধান হতে পারে মেক্সিকোতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ওয়াশিংটনে স্থানান্তর করা। ওয়াশিংটন তথা যুক্তরাষ্ট্রে তিনি সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তি। এরপর থেকেই মূলত আলোচনা আরও জোরালো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনরা ওয়াশিংটনে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগের অনুরোধ করছেন ইউনূস সরকারের প্রতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X