কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ ঘোষণা কবে, জানালেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আগামী কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারব তো? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।

আপনাদের উদ্যোগটা কী? জানতে চাইলে তিনি বলেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের౼আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন। তারা হাসাহাসি শুরু করতেন। কেউ কেউ বলতেন, স্যার ভোট দিয়েছি, তবে ১০ থেকে ১২টা। ৯০ শতাংশ বলতেন তারা ভোট দেননি। যা-ই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে কবে, জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

২০০৮-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন নেই। এর পরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আপনারা এবার কী করবেন? এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? এসব প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।

উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X