সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিসি যেন আর পিছিয়ে না যায় : তাজুল ইসলাম

বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ শেষে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা
বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ শেষে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ছবি : কালবেলা

অগ্রগতির ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) যেন পিছিয়ে না যায় সেজন্য প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারিগরদের মাসব্যাপী ইঞ্জিন, বডি এবং অটো-ইলেকট্রিক ও এসি সিস্টেম প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি এবং বাংলাদেশ আনসার ভিডিপি ড্রাইভিং কোর্সের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিসি।

প্রশিক্ষণ হলো কর্মচারীদের সাফল্যের চাবিকাঠি এ কথা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, যার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে।

তিনি বলেন, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরাই বিআরটিসির ধারক ও বাহক। সকলের নিরলস প্রচেষ্টায় অগ্রগতির ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া বিআরটিসি যেন পিছিয়ে না যায়, সেজন্য সবাইকে প্রশিক্ষণে মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিসি পরিচালক (অর্থ-হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা, পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পরিচালক (প্রশাসন) এস. এম. কামরুজ্জামান, কোর্স পরিচালক ফাতেমা বেগম, কোর্স সমন্বয়ক শাহীন আলম প্রমুখ।

প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন কারিগরদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে প্রথম তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম হওয়া ফয়সল আহমেদকে চেয়ারম্যান পদক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X