কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের আসামের পরিবেশ ও বন মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারীর সহধর্মিণী প্রখ্যাত লেখক গবেষক ড. রীতা চৌধুরী রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসত্রয়ী অহমিয়া ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের আসামের পরিবেশ ও বন মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারীর সহধর্মিণী প্রখ্যাত লেখক গবেষক ড. রীতা চৌধুরী রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসত্রয়ী অহমিয়া ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সঙ্গে দেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ দিন ভারতের আসামের পরিবেশ ও বন মন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারীর সহধর্মিণী প্রখ্যাত লেখক গবেষক ড. রীতা চৌধুরী রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসত্রয়ী ‘নেভারল্যান্ড’ সিরিজের প্রথম বই ‘জিরো আওয়ার’ এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অহমিয়া ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ড. রীতা চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট কবি আমিনুর রহমান এবং আসামের ‘ব্যতিক্রম’ প্রকাশনী সংস্থার পরিচালক ড. সৌমেন ভারতীয়া মোড়ক উন্মোচনে অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X