কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০২:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিআরটিএর অভিযানে ৩৩০ মামলা, ৭ লাখ টাকা জরিমানা 

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। ছবি : কালবেলা

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩০ টি মামলায় ৭ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩ টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

রোববার (২১ এপ্রিল) এ অভিযানে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে বলা হয়, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে ৩৩০ টি মামলায় ৭ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৩ টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

এর আগে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার কালবেলাকে বলেন,

সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আট বিভাগে আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না।

ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সারা দেশে অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X