কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের আগুন কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। ছবি : সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, সুন্দরবনের আগুন পুরোপুরি নিভে গেছে বলে দাবি করা যাবে না। সুন্দরবনের আগুন কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে।

সোমবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে এমন তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আজ মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুন্দরবনে যে আগুন লেগেছিল, সেই আগুনের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে অবহিত করেছেন।

এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, সর্বশেষ পরিস্থিতি যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেটা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন শতভাগ নিভে গেছে, এমন কিছু না। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। কন্ট্রোল করা গেছে, কর্ডোন করা গেছে। আগামী কয়েক দিন এটা পর্যবেক্ষণে থাকবে।

তিনি বলেন, বনের আগুন কিন্তু স্বাভাবিকভাবে নেভে না। আপাতদৃষ্টিতে মনে হবে, নিভে গেছে। কিন্তু কোনো একটি লতা বা অন্য কিছু দিয়ে আগুনটা অনেক দূর চলে যাবে। নতুন করে আগুন জেগে ওঠে। বনের আগুন নেভানোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এখন কয়েক দিন সুন্দরবনের আগুন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা জানেন, ফায়ার সার্ভিসের পুরো টিম ওখানে গেছেন, কাজ করছেন। জেলাপ্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণ কাজ করছেন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৫৫ সদস্য এবং দেড়শোর বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন। দেড় থেকে দুই কিলোমিটার দূরে ছিল পানির উৎস। সেখান থেকে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি নিয়ে ব্যবহার করা হয়েছে। তারা অনেক পরিশ্রম করেছেন। গভীর জঙ্গল হওয়ায় রাতে কাজ করা যায় না। দিনে কাজ করতে হয়েছে। ওখানে অনেক ঝুঁকি ছিল। সবমিলিয়ে তারা খুব চ্যালেঞ্জিং কাজ করেছেন। যে কারণে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, নেই মেসি

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের মৃত্যুদণ্ড

‘একতরফা চুক্তির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে’

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

রামমূর্তি নির্মাণ করতে চাওয়া সেই হরিদাস ৪ দিনের রিমান্ডে

ডিজিটাল স্বাস্থ্যসেবায় দ্রুত এগিয়ে যাচ্ছে ‘অল সমাধান’

আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করে ডাকসুর অভিনব প্রতিবাদ

১০

দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ছে সরকার: আইসিটিমন্ত্রী

১১

কারা জিতবে বিশ্বকাপ, শেষ আটের পর জানাল সুপার কম্পিউটার

১২

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

১৩

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

১৪

বরিশালের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ায় প্রধানমন্ত্রী

১৫

বিএনপির রাজনীতির একমাত্র উৎস জনগণ: তারেক রহমান

১৬

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

১৭

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৮

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

১৯

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

২০
X