ডা. রুবায়ুল মোরশেদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ
জ্ঞানের ঝর্ণাতলায়

প্রাথমিক শিক্ষকরাই একটি জাতির শক্তিশালী চালিকাশক্তি

শ্রেণিকক্ষের চিত্র। ছবি: সংগৃহীত
শ্রেণিকক্ষের চিত্র। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার সময়টা একটি শিশুর মৌলিক দক্ষতা ও উন্নয়নের জন্য খুব মূল্যবান। বিদ্যালয়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জাগায়, কৌতূহলকে উৎসাহিত করে এবং ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জের জন্য শিশুদের প্রস্তুত করে। সেই রকম একটি শিশুর বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিনের কাহিনী এটা। আর তার বাবাও আর দশজন বাবার চেয়ে আলাদা। তিনি আধুনিক রাজনীতির অন্যতম বিনয়ী ও জ্ঞানী নেতা হিসেবেও সুবিদিত। নাম তার আব্রাহাম লিংকন । মার্কিন মুলুকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দাসপ্রথা বিলুপ্ত করে সামাজিক সমতা উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত। দারিদ্র্য আর কঠোর পরিশ্রম যখন লিংকনের প্রথম জীবনে ছায়ার মতো জড়িয়ে, তখনও তিনি মোমবাতির আলোয় পড়া চালিয়ে গেছেন। পরিবার আর পরিবেশ তাকে একই সঙ্গে বিনয়ী আর সংগ্রামী করে তুলেছে। ঘরে বাইরের মূল্যবোধ তাকে বানিয়েছে একজন যথার্থ মানবতাবাদী। তিনি খুব ভালো করেই বুঝেছিলেন যে জীবনের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সেই লিংকনের নিজের ছেলে প্রথম স্কুল শুরু করতে চলেছে। তিনি ঠিক করলেন ছেলের শিক্ষক কে একটি চিঠি লিখবেন। সেটাই হয়ে উঠল এক বিখ্যাত চিঠি। আজ সকল পিতামাতার জন্য যা পড়া আবশ্যক। এমন কি লিখেছিলেন সেই পত্রে ! বাংলাতে তা রূপান্তর করলে, সেটা হবে নিচের কথাগুলোর মতো।

প্রিয় শিক্ষক, আমার ছেলে আজ থেকে বিদ্যালয়ে যাওয়া শুরু করল। এই অভিজ্ঞতা তার কাছে অপরিচিত ও নতুন। আমি আশা করি, আপনি তাকে সহজ আর স্নেহের সঙ্গে গ্রহণ করবেন। আজ থেকে তার এমন এক যাত্রা শুরু হবে, যা তাকে নিয়ে যেতে পারে সারা পৃথিবী । সব যাত্রাতেই ঘটনাবহুল সংঘাত ও বেদনা থাকতে পারে। জীবন পথে চলতে সবচেয়ে প্রয়োজন হয় বিশ্বাস, ভালোবাসা আর সাহসের । তাই প্রিয় শিক্ষক, আপনি কি দয়া করে আজ তার হাতটি ধরে নেবেন ? যাতে সে আপনার ওপর আস্থা রাখে।

তাকে শেখান যে প্রত্যেক শত্রুর বিপরীতে একজন বন্ধুও আছে। তার জানা উচিত যে এই সমাজে সব মানুষই সৎ নয়, সব মানুষ সত্যবাদী নয় । কিন্তু তাকে এও শেখান যে প্রত্যেক খারাপ লোকের বিপরীতে একজন ভালো আর দয়ালু নায়ক আছেন, প্রত্যেক অসাধু নেতার বিপরীতেই একজন নিবেদিতপ্রাণ নেতা আছেন। তাকে শেখান যে স্কুলে প্রতারণা করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানের।

সম্মানিত শিক্ষক, তাকে শেখান কীভাবে সুন্দরভাবে হারতে হয়, এবং যখন সে জিতে যায় তখন তখন যেন বিজয়কে উপভোগ করতে পারে। তাকে মানুষের সঙ্গে নম্র হতে শেখান। যদি পারেন, তবে তাকে হিংসা থেকে দূরে রাখুন এবং তাকে ‘শান্ত হাসি’র রহস্য শেখান। যদি পারেন, শেখান কান্নার মধ্যে কোনো লজ্জা নেই ।

তাকে এটাও শেখান যে ব্যর্থতার মধ্যেও মহিমা আছে এবং সাফল্যের মধ্যেও আছে হতাশা। ছিদ্রান্বেষীদের অবজ্ঞা করতে শেখান। যদি পারেন তাকে শেখান বইয়ের বিস্ময়কর সব শক্তি । তবে আকাশের পাখিদের চরম রহস্য, রোদে মৌমাছি এবং সবুজ পাহাড়ে ফুলের কথা ভাবার জন্যও সময় দিন।

তার নিজস্ব ধারণাগুলোতে আস্থা রাখতে শেখান। আমার ছেলেকে শক্তি দেওয়ার চেষ্টা করুন যাতে যখন সবাই কোনো কিছু করে তখন সে যেন হুজুগে না মাতে। যদিও অন্য সবাই তার ভাবনাকে ভুল বলে। তাকে সবার কথা শুনতে শেখান, কিন্তু এও শেখান যেন সে যা শুনে তা যেন সত্যের পর্দায় ছেঁকে নেয় এবং যা কিছু ভালো, তা যেন গ্রহণ করে। তার বুদ্ধিমত্তা ও মেধার সর্বোচ্চ মূল্য বুঝতে শেখান, কিন্তু তার হৃদয় ও আত্মা যেন কখনো বিক্রি না করে। তার যেন সাহসী হওয়ার পর্যাপ্ত ধৈর্যও থাকে ।

তাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে শেখান, কারণ তখনই মানব জাতির ওপর, সৃষ্টিকর্তার ওপর তার মহিমান্বিত বিশ্বাস থাকবে। দেখুন আপনি কতটুকু কী করতে পারেন। সে খুবই একটা ভালো ছেলে এবং সে আমার সন্তান।-আব্রাহাম লিঙ্কন

নির্যাস: প্রাথমিক স্কুল শিক্ষকরাই একটি জাতির শক্তিশালী চালিকাশক্তি।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১০

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১১

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১২

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৩

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৪

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৫

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৭

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৮

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৯

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

২০
X