মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নাটোরের লালপুরে পদ্মা নদীতে শিক্ষকের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ওই দুই শিক্ষার্থীরা হলেন- ফরিদ (১২) ও গোলাম রব্বানী (১৩)। ফরিদ লালপুর উপজেলার নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ও গোলাম রব্বানী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে। তারা দুজনে নওপাড়া হাজি আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ শাখার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ১২টার সময় মাদ্রাসার হুজুর আল আমিন হোসেনের সঙ্গে ২০ জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। এ সময় তাদের মধ্যে থেকে ফরিদ ও গোলাম রব্বানী নদীর তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন পরে দুপুর ২টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে তাদের সঙ্গে উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজে ডুবুরি দল যুক্ত হওয়ার পর বিকেল ৩টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুল বারী জানান, লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরি দল নিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়। দীর্ঘ ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X