কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশ সফল করতে ঢাকায় জামায়াতের ব্যাপক প্রস্তুতি 

পুরোনো ছবি
পুরোনো ছবি

চলমান সরকারবিরোধী আন্দোলনে এককভাবেই মাঠে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে মঙ্গলবার (১ আগস্ট) ঢাকায় সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত।

জানা যায়, গত ২৪ জুলাই কর্মসূচি ঘোষণার পর থেকেই সমাবেশ সফল করতে দুই মহানগরী ওয়ার্ড ও থানায় থানায় দফায় দফায় বৈঠকও করেছে দলটি। সমাবেশ বাস্তবায়নে গঠন করা হয়েছে উপকমিটি, সমন্বয় কমিটিসহ অন্যান্য প্রয়োজনীয় কমিটি।

মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সমাবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে জামায়াত। তবে দলটি বলছে, আমরা প্রশাসনকে সমাবেশের বিষয়ে অবহিত করেছি। সমাবেশের অনুমতির কোনো বিষয় নাই।

এদিকে, সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দলটি।

আরও পড়ুন : বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে কী বলেছে জামায়াত?

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমরা সমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ সমাবেশে রাজধানীর সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলে দলে যোগ দিন। আমরা আশা করছি, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই সারা দেশের মহানগরীগুলোতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। এরপর গত ৩০ জুলাই জেলা শহরগুলোতে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দলটি।

এর আগে, গত ১০ জুন ঢাকায় এক দশকের বেশি সময় পর সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যেখানে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। সেই সঙ্গে দলের তিন দফা দাবি তুলে ধরা হয়।

২০১৩ সালের পহেলা আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৮ সালের ৮ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। নিবন্ধন না থাকায় সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X