শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

আজকের কর্মসূচি নিয়ে সারজিসের বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেছেন। ইতোমধ্যে তাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) দেখা হচ্ছে ইনশাআল্লাহ।

বিকেল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে বলে স্ট্যাটাসে জানান তিনি।

আন্দোলনের সমন্বয়করা গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন। ওই দিন চট্টগ্রাম যান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম মুন্সীগঞ্জে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম গত বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমন কর্মসূচির পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় ও জেলায় সফরের অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় নিহত এবং আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

জানা গেছে, রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের সমন্বয়ক দল মুন্সীগঞ্জে এসে পৌঁছায়।

পরে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জে নিহত তিনজনের পরিবারের সদস্যসহ ঢাকায় নিহত ছয়জনের পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X