কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপে যোগ দিতে যমুনায় জামায়াতের নেতারা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতের নেতারা।

জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ আবু তাহের, এম এম শামসুল ইসলাম, মজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এরপর রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার দুই দফা সংলাপ হয়, এটি তৃতীয় দফা সংলাপ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি উপদেষ্টা পরিষদের সঙ্গে যমুনায় সংলাপে অংশ নেবে।

গত ২ অক্টোবর এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের কার্যক্রম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার থেকে উপদেষ্টা পরিষদ আবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সঙ্গে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ চাইবেন।

এই সংলাপ চলবে এবং সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আলোচনায় যোগ দেবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১০

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১১

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১২

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৩

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৪

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৫

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৭

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৮

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

২০
X