কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রয়ণ করুন’

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রয়ণ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এখন তো ফ্যাসিবাদী সরকার নেই, সিন্ডিকেটও থাকার কথা নয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে কেন? তাহলে বুঝা যাচ্ছে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের হাতে এখন বাজার সিন্ডিকেট। ফলে জিনিসপত্রের দাম না কমে বেড়েই চলছে। এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে উপদেষ্টা সরকার প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ দিশাহারা হয়ে পড়ছে। মানুষ আশা করেছিল, স্বৈরাচারী সরকারের পতন হলে, দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, নিত্যপণ্যের দাম কমবে। কিন্তু এখন দেখছি উল্টো। মোটা চাল, মাঝারি চাল কেজিতে তিন-চার টাকা বেড়েছে। তেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে, ব্রয়লার মুরগি কেজিতে ১২ টাকা বেড়েছে। এটা জনগণ প্রত্যাশা করেনি। জনগণ সিন্ডিকেটমুক্ত বাজার চায়। তাই বাজার মনিটরিং জোরদার করে বাজার নিয়ন্ত্রণ করা হোক।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের ‘ঢিলেঢালা’ ভাব লক্ষ্য করা যাচ্ছে। কঠোর হস্তে সবকিছু নিয়ন্ত্রণে নিতে হবে। অন্তর্বর্তী সরকার সবচেয়ে শক্তিশালী সরকার। জনমতের সরকার। কাজেই দৃঢ়তার সঙ্গে শক্তহাতে সব পদক্ষেপ নিতে হবে এবং তা দ্রুত। সকল অশুভ শক্তিকে চিহ্নিত করে কঠোর হাতে সবকিছু করতে হবে। ভয়ের কোনো কারণ নেই। জনগণ সরকারের পক্ষে। এ জন্য সরকারেরও জনগণের জন্য কিছু করার আছে। তা হলো যানজটমুক্ত সড়ক এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X