কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের। পুরোনো ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিমএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না অন্তর্বর্তী সরকার। যদি কেউ দোষ করে তবে তার বিচার হওয়া উচিত। আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত।

জিএম কাদের বলেন, জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্য করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐক্য করা হয়েছে মাত্র ১৮টি দল নিয়ে। অথচ নির্বাচন কমিশনের ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। ৫০ শতাংশ মানুষকে জাতীয় ঐক্যের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, দেশে একটি সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। নেতাদের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে।’

গণমাধ্যম নিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যমে চরমভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X