কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘ভালোভাবেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

খালেদা জিয়া বসে আছেন হুইলচেয়ারে। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া বসে আছেন হুইলচেয়ারে। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভালোভাবেই চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

আজ বেলা সোয়া ১১টায় এ বৈঠক শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে নজরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আর জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, লন্ডনে যে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল, তিনি (খালেদা জিয়া) সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানেই চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। ৮ জানুয়ারি লন্ডনের স্থানীয় সময় সকালে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। সেখান থেকে খালেদা জিয়াকে পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X