শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ৬ ছাত্রদল নেতার পরিচয়

নিখোঁজ ছাত্রদলের ৬ নেতা। ছবি: সংগৃহীত
নিখোঁজ ছাত্রদলের ৬ নেতা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে খুঁজতে গিয়ে সংগঠনটির আরও পাঁচ নেতা ‘নিখোঁজ’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) এই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ পাঁচ নেতা হলেন- ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।

ঘটনার বিবরণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অতিউৎসাহী সদস্য মমিনুল ইসলাম জিসানকে তুলে নিয়ে গেছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার থাকার মতো সম্ভাব্য সব জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই পাঁচ নেতা একত্রে জিসানকে খুঁজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদেরও ধরে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, এই ভোটারবিহীন ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের গুম, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার ও শারীরিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

এতে আরও বলা হয়, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে ছয় নেতার সন্ধান দিতে জোর দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘অবিলম্বে তাদের প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি। এটি নিশ্চিত যে, তাদের সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে ছাত্রদলের ৬ নেতাকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X