কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠকে যা উঠে এলো

নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে নিজেদের যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গে শনিবার (১৯ এপ্রিল) বৈঠক করেছে বিএনপি। বিঠকে ফ্যাসিবাদের দোসরদের দ্রুত বিচারসহ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও তাদের দ্রুত বিচারের বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এসব বিষয় ও আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ১২ দলীয় জোটের সঙ্গে একমত হয়েছে বিএনপি।

বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের দলনেতা মোস্তফা জামান হায়দার।

বৈঠকে ১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X