কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে সুখবর

আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত
আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টায় বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ (শনিবার) সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

রোববার (৭ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। তবে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রংপুর ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে মঙ্গলবারের পর দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X