কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালেক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এম এ মালেক। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এম এ মালেক। ছবি : সংগৃহীত

বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। এ দিন যুক্তরাজ্য থেকে ঢাকা আসেন এম এ মালেক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন। এই ষড়যন্ত্রের লক্ষ্য গণআন্দোলনে প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।

সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ মালেক বলেন, আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেশে এসেছি। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।

নির্বাচনে তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।

এম এ মালেক তার বক্তব্যের শেষ দিকে সিলেটবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

এর আগে, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালেক। পরে গত ৩ আগস্ট যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ থেকে লন্ডন যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X