বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের ৩১ দফার প্রচারণা

জেলার বন্দর উপজেলায় জনসাধারণের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
জেলার বন্দর উপজেলায় জনসাধারণের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

শনিবার (২৫ অক্টোবর) জেলার বন্দর উপজেলায় জনসাধারণের মাঝে এই ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন তিনি। এ ছাড়া বন্দরের কদম রসূল সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা এই মানববন্ধনের বিষয়ে যখনই জানতে পেরেছি, তখনই কদম রসূল সেতুর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। স্বাধীনতার এত বছর পরও এই সেতুর কাজ সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। শুধু কদম রসূল নয়, বন্দরে আরও কয়েকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের। এই সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং সবসময় আপনাদের পাশে আছি ও থাকব। দ্রুততম সময়ে এই কদম রসূল সেতুর বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই কালক্ষেপণের সুযোগ নেই।

তিনি বলেন, বন্দর ও নারায়ণগঞ্জবাসীর মধ্যে কোনো বিভেদ বা বিভাজন নেই। বন্দরের উন্নয়নে যে কোনো প্রয়োজনে আমাদের ডাকলে পাশে পাবেন, ইনশাআল্লাহ।

বন্দর উন্নয়ন ফোরামের সমন্বয়ক হাফেজ করিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লতিফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি হাজি নুরুদ্দিন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সূজন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি ছড়িয়ে দিতে এবং উন্নয়নমূলক দাবি-দাওয়া বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মাসুদুজ্জামান মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X