কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ড. এমএ কাইয়ুম

রাজধানীতে মহিলা দলের আয়োজনে পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম। ছবি : কালবেলা
রাজধানীতে মহিলা দলের আয়োজনে পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম। ছবি : কালবেলা

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুম।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জে ব্লক, বারিধারা, ৯নং রোডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা মহিলা দলের আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ড. এমএ কাইয়ুম বলেন, আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, সাবধানে কৌশল অবলম্বন করতে হবে। আমরা জনকল্যাণমূলক কাজ করব। বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে যাদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো বৈষম্য ও অন্যায়-অত্যাচার-জুলুম থাকবে না। আমরা সবাই মিলেমিশে একটা উন্নত রাষ্ট্র বাংলাদেশ গড়ব, যার নেতৃত্ব দেবেন তারেক রহমান।

ভাটারা থানা মহিলা দলের আহ্বায়ক শাহানাজ সুলতানা সভাপতি ও সদস্য সচিব হালিমা আক্তার বেবী সভায় সঞ্চালনা করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. আতাউর রহমানসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X