মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে ইস্যু করে আন্দোলন ক্ষতিগ্রস্ত করবেন না : ভিপি নুর

সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখছেন নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

তফশিল বাতিল, সরদকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দশম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টায় পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সংক্রামক প্রতিরোধ করতে হবে। কে বাম , কে ডান, কে জামায়াত-হেফাজত-চরমোনাই তা এখন দেখার বিষয় না। আমাদের সবার লক্ষ্য এক- এই সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। নিজেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে সরকারকে আর বিভাজনের ট্রাম্প কার্ড খেলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, আন্দোলনকারী সকল দলের প্রতি অনুরোধ- জামায়াতকে ইস্যু করে আপনারা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবেন না। জামায়াত তাদের সক্ষমতা নিয়ে মাঠে থাকলে আন্দোলনের জন্য সেটা পজিটিভ। আমরা বিভাজিত থাকলে সরকারের লাভ। এ দেশের নির্বাচন, ভোট কীভাবে হবে- সেটা এ দেশের জনগণ ঠিক করবে। বিদেশিদের কথায় এ দেশে কোনোকিছু হবে না।

নুর বলেন, যারা পাতানো নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন তাদের প্রতি আহ্বান- আপনারা মনোনয়ন প্রত্যাহার করে আন্দোলনে যোগ দিন। জনগণ আপনাদের ক্ষমা করবে। বেইমানদের কী হয়- শাহজাহান ওমরকে দেখেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ সরকার আবারও একটি একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার অনুরোধ করে আসছি, আপনি দেশকে সংকটের দিকে নিয়ে যাবেন না। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। তার মানে পরিকল্পিতভাবে দেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া করার চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে- আগামী ৭ জানুয়ারি কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এই সরকারের বিরুদ্ধে এখন থেকে প্রতিটা পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তুলুন।

সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম,ফাতিমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহধর্মবিষয়ক সম্পাদক মোবারক হোসেন যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সহ সভাপতি ফখরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নেওয়াজ খান বাপ্পি, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন,উত্তরের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুুর রহিমসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১০

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১১

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১২

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৩

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৪

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৫

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৬

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৭

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৮

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৯

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

২০
X