কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আটক প্রবাসী বাংলাদেশিদের মুক্তি দাবি অধিকার পরিষদের

প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন। ছবি : কালবেলা
প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন। ছবি : কালবেলা

বিশ্বের বিভিন্ন দেশে আটককৃত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবি জানিয়েছেন প্রবাসী অধিকার পরিষদের নেতারা।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাসী বাংলাদেশিদের মুক্তির দাবিতে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ভূমিকা রাখার জন্য সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি আটক হয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেই গ্রেপ্তার হয়েছেন ৬০ জন প্রবাসী বাংলাদেশি।

প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা ভূমিকা দেখেছেন তারা সবাই দেশপ্রেমিক; তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।

প্রবাসী অধিকার পরিষদের আরেক উপদেষ্টা ফারুক হাসান বলেন, প্রবাসী বাংলাদেশিরা হচ্ছে ২০২৪-এর বীর মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মুক্ত করতে হবে।

সংগঠনের উপদেষ্টা তারেক রহমান বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এটা নিয়ে আর কোনো কালবিলম্ব আমরা দেখতে চাই না।

সভাপতির বক্তব্যে প্রবাসী অধিকার পরিষদের নেতা সুলতান সরকার বলেন, আমি নিজেই ইরাক প্রবাসী। দূতাবাসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে প্রবাসীদের জীবন আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ সব দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করে নতুন রাষ্ট্রদূত নিয়োগের আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের নেতা জিয়াউর রহমান, ইসমাইল আহমেদ বন্ধন, আব্দুলল্লাহ, থোয়াই চিং মংচাক, সোহেল মৃধা, মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুই দফা বড় পতনে তলানিতে নামল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১০

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১১

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১২

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৩

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৪

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৫

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৬

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৭

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৮

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

২০
X